দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাঁড়িয়ে থাকা ডিটিএল পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-মহাসড়কের বলাইখা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে জানা যায়, ছয়টি মোটরসাইকেলে ১২ জন এসে দেশীয় অস্ত্রের মুখে নিরাপত্তারক্ষীকে হুমকি দিয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। বাধা দিতে গেলে নিরাপত্তারক্ষী সোহাগ মিয়াকে হুমকি দিয়ে পালিয়ে যায় তারা।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এমজে